ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিত করেছে ইরান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২০০ Time View

হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মঙ্গলবার (২০ অক্টোবর) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফার্সের খবরে বলা হয়, মঙ্গলবার ভোরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ড্রোনটি প্রতিহত ও ধ্বংস করে আইআরজিসি। ইরানি বাহিনী দাবি করেছে, এটি যুক্তরাষ্ট্রের ৫৪তম এমকিউ-৯ ড্রোন।

মার্কিন এমকিউ-৯ একটি অত্যাধুনিক এবং ভারী সশস্ত্র ড্রোন, যা জেনারেল অ্যাটমিকস অ্যারোনটিক্যাল সিস্টেমস কর্তৃক নির্মিত। এটি মূলত নজরদারি এবং সুনির্দিষ্ট স্থানে হামলা চালানোর কাজে ব্যবহৃত হয়।

ড্রোনটির প্রধান বৈশিষ্ট্য হলো, এটি একটানা প্রায় ২৭ ঘণ্টারও বেশি সময় ধরে ৫০,০০০ ফুট উচ্চতায় উড়তে পারে এবং এতে মারাত্মক অস্ত্র বহন করা যায়। একটি এমকিউ-৯ ড্রোনের আনুমানিক মূল্য প্রায় ৩ থেকে ৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। একই সময়ে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয় এবং পরে ওয়াশিংটন ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে।

পরবর্তীতে জুনে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, তবে নিরাপত্তা নিয়ে মতবিরোধের কারণে এর বাস্তবায়ন থমকে যায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী সফরের দিনে বোয়ালখালীতে ছাত্রলীগের নিষিদ্ধ মিছিল

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিত করেছে ইরান

আপলোড সময় : ০১:৫৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬