ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে বিজিবির অভিযানে ১২ লাখ টাকার মাদক উদ্ধার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৩০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২০০ Time View

মেহেরপুরের সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ১২ লাখ ২৭ হাজার ৪০০ টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীন গাংনী উপজেলার রংমহল ও ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংমহল বিওপির খাসমহল এবং ধলা বিওপির ধলার মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির দুটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৬ বোতল ফেনসিডিল, ৬ কেজি গাঁজা, ৩ হাজার ৪৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৫২০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

রংমহল বিওপির অভিযানে ১৬ বোতল ফেনসিডিল ও ৩ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৬ হাজার ৪০০ টাকা। অন্যদিকে, ধলা বিওপির অভিযানে ৬ কেজি গাঁজা, ৪৮০ পিস ডেক্সামেথাসন ও ৫২০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২১ হাজার টাকা।

বিজিবির হিসাব অনুযায়ী, দুটি অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের সর্বমোট আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ২৭ হাজার ৪০০ টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, 'সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের অভিযান ও নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গুরুতর আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে

মেহেরপুরে বিজিবির অভিযানে ১২ লাখ টাকার মাদক উদ্ধার

আপলোড সময় : ০২:৩০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬