ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকাসক্ত ছেলেকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে নরসিংদীতে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২০৪ Time View

নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম তারেক রহমান (২৮)। তিনি ওই গ্রামের অলিউর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তারেক একসময় মালয়েশিয়া প্রবাসী ছিলেন। সেখানে মাদকাসক্ত হয়ে পড়ায় তাকে দেশে ফেরত পাঠানো হয়। দেশে ফিরে তিনি আবারও মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই বাবা-মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে।

বুধবার রাতেও মাদকের টাকার জন্য তারেক বাড়িতে ব্যাপক ভাঙচুর চালান। ছেলের এমন আচরণে অতিষ্ঠ হয়ে বাবা অলিউর রহমান ও পরিবারের অন্য সদস্যরা তাকে হাত-পা বেঁধে বাড়ির পেছনের একটি গোয়ালঘরে নিয়ে যান। সেখানে মারধরের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও ঘাড়ে আঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তারেকের মৃত্যু হয় বলে জানা গেছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, নিহতের মাথার পেছনে ও ডান কানের নিচে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুরতহাল প্রতিবেদন শেষে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, নেশার টাকার জন্য পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ড. ইউনূসের হেনস্তার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, যুক্তরাষ্ট্রকে অভিযোগ জানিয়েছে বাংলাদেশ

মাদকাসক্ত ছেলেকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে নরসিংদীতে

আপলোড সময় : ১২:৩৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬