ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার বায়ুদূষণ নিয়ে প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

ঢাকার অব্যাহত বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বহু বছর ধরে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার নাম প্রথম বা দ্বিতীয় স্থানে আসা দেশের জন্য অত্যন্ত লজ্জাজনক। পরিবেশের এই পরিস্থিতির পরিবর্তনের জন্য প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও বাস্তবায়ন বিষয়ক সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সভার সিদ্ধান্তের কথা সাংবাদিকদের অবহিত করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ৬ মাসের মধ্যে দেশের সব ‘মাদার ট্রি’ চিহ্নিত করে তা সংরক্ষণের কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

গাছ রোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যা নিশ্চিত করার নির্দেশ দেন সরকারপ্রধান। অন্যান্য মন্ত্রণালয় রোপণের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলে সেই ঘাটতি পূরণ করার দায়িত্ব পরিবেশ ও বন মন্ত্রণালয়কে নিতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের দেশের স্বার্থে বাড়তি উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পরিবেশ রক্ষা না করলে ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। তাই দেশের জন্য অতিরিক্ত অবদান রাখার সক্ষমতা কাজে লাগাতে হবে।

শহরের মানুষকে প্রকৃতির সান্নিধ্যে আনার সুযোগ তৈরির ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষকে ছাদবাগান, স্কুলবাগানসহ আবাসন ও বাণিজ্যিক ভবনে সবুজায়ন তৈরিতে উৎসাহিত করার তাগিদ দেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ড. ইউনূসের হেনস্তার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, যুক্তরাষ্ট্রকে অভিযোগ জানিয়েছে বাংলাদেশ

ঢাকার বায়ুদূষণ নিয়ে প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন

আপলোড সময় : ১২:৩০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬