ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক মেয়র আইভীর বাড়ির ইট খুলে নেয়ার হুঁশিয়ারি বিএনপি নেতার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ২০৭ Time View

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর বাড়ির ইট খুলে নেয়ার হুঁশিয়ারী দিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারী দেন। নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে সাবেক মেয়র আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

আইভীর কর্মকান্ডের প্রতি ক্ষোভ ও নিন্দা জানিয়ে বিএনপির এ নেতা বলেন, সাবেক মেয়র আপনাকে শান্তিতে বাড়িতে ঘুমাতে দিয়েছি। আপনি যদি নিষিদ্ধ স্লোগান দিয়ে নারায়ণগঞ্জকে উত্তপ্ত করতে চান তাহলে আপনার হোয়াইট হাউসের বাড়ির একটা ইটও থাকবে না। একজন ভারতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আপনিও কিন্তু ভালো থাকবেন না।

সমাবেশ শেষে জাতীয়তাবাদী আইনজীবী নেতৃবৃন্দ ও সদস্যরা আদালত চত্ত্বরে বিক্ষোভ মিছিল করেন।

উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলায় মঙ্গলবার (১৩ অক্টোবর) আদালতে হাজির হয়ে পুনজামিন পান সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। জামিন পাওয়ার পর ফেরার সময় আদালত চত্বরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেন আইভী ও তার অনুসারীরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে চরমোনাই পীরের অভ্যর্থনা জানালেন দারুল উলুম নেতারা

সাবেক মেয়র আইভীর বাড়ির ইট খুলে নেয়ার হুঁশিয়ারি বিএনপি নেতার

আপলোড সময় : ১২:১৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬