ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা নেই: নেতানিয়াহু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ২০৮ Time View

আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে ইরানে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি তেহরান ও তার সহযোগীদের বিরুদ্ধে ইসরায়েলে আঘাত না হানার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। গত জুনের পর থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি হামলার ঘটনা ঘটেনি।

নেতানিয়াহু বুধবার ইসরায়েলের আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নির্বাচনের আগে সামরিক সংঘাত সৃষ্টির বিষয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের অভিযোগের প্রেক্ষিতে, এটি আমাদের জন্য সুবিধাজনক নয়। তিনি আরও জানান, ইরান যদি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তবে তারা তার ওপরই দোষ চাপাবে।

নেতানিয়াহু ইরানি হামলার ক্ষেত্রে ইসরায়েল যে কঠোর জবাব দেবে, তা পুনর্ব্যক্ত করেন। তবে নির্বাচনের পরে আগাম হামলার সম্ভাবনা বা ওয়াশিংটনের সঙ্গে ইরান সংক্রান্ত সাম্প্রতিক আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে দেশগুলোর মধ্যে সংঘাত শুরু হয়। সৌদি আরবে ইরান সমর্থিত হুথিদের হামলায় ১৩ জন নিহত হওয়ার পর নেতানিয়াহু জানান, ইরানের সহযোগীরা নির্বাচনের আগেই ইসরায়েলে হামলা চালানোর সুযোগ খুঁজছে।

এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ লেবাননের ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহকে হুঁশিয়ার করে বলেছেন, তারা মারাত্মক আঘাতের মুখে পড়বে এবং দক্ষিণ লেবাননের অতিরিক্ত ভূখণ্ড হারাবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে চরমোনাই পীরের অভ্যর্থনা জানালেন দারুল উলুম নেতারা

নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা নেই: নেতানিয়াহু

আপলোড সময় : ১২:২৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬