ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লি বিমানবন্দরে ককরোচ প্রধানকে হেনস্তা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

ভারতের রাজধানী নয়াদিল্লির বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এক ব্যক্তি তার উদ্দেশে আক্রমণাত্মক মন্তব্য করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি দীপকের উদ্দেশে বলেন, ‘দেশটা কেন ধ্বংস করছেন?’ জবাবে দীপক হাসিমুখে তার দিকে তাকিয়ে বুড়ো আঙুল দেখিয়ে চলে যান। দীপক সম্প্রতি তার দাদির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে মহারাষ্ট্রে গিয়েছিলেন এবং বুধবার বিকেলে দিল্লিতে ফেরেন।

এর আগে, ১০ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে সিজেপির বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার জন্য বিমান থেকে নামার পর তাকে আটক করে দিল্লি পুলিশ। দিল্লিতে ফিরে দীপক তার সহযোগী আন্দোলনকারীদের পাঁচ দিনের বিচারিক হেফাজতে পাঠানোর ঘটনায় সরকারের সমালোচনা করেন।

দীপক প্রশ্ন তোলেন, ‘জাতীয় পতাকা উত্তোলন করা কি অপরাধ?’ তিনি উল্লেখ করেন, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে পাঁচ দিনের জন্য কারা হেফাজতে পাঠানো হয়েছে কারণ তারা যন্তর মন্তরে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন।

সিজেপির সদস্যরা যন্তর মন্তরে প্রতিবাদের স্থান হিসেবে ব্যবহারের অনুমতি বাতিলের পর সেখানে আকস্মিক বিক্ষোভ করেন। পুলিশ তাদের আটক করে এবং অনধিকার প্রবেশ ও জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে মামলা করে। গ্রেপ্তারের ঘটনায় বিরোধীদলীয় নেতারা নিন্দা জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে চরমোনাই পীরের অভ্যর্থনা জানালেন দারুল উলুম নেতারা

দিল্লি বিমানবন্দরে ককরোচ প্রধানকে হেনস্তা

আপলোড সময় : ১২:৪১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬