ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী ক্রিকেট দলের ৮ লাগেজ খোয়া, পাসপোর্ট ও মূল্যবান সামগ্রী অন্তর্ভুক্ত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ২০৪ Time View

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ খেলে ঢাকা থেকে রাজশাহী ফেরার পথে রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের আটটি লাগেজ খোয়া গেছে। এসব লাগেজে ক্রিকেটারদের পাসপোর্ট, আইফোন, নগদ টাকা, বৈদেশিক মুদ্রা এবং মূল্যবান খেলার সামগ্রী ছিল।

এ ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং খোয়া যাওয়া মালামাল উদ্ধারে যৌথ অভিযানে নেমেছে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ।

দলীয় সূত্রে জানা গেছে, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা বিভাগের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষ করে বুধবার সকালে রাজশাহী পৌঁছান ক্রিকেটাররা। এর আগে মঙ্গলবার রাতে খেলোয়াড়দের ৫৪টি লাগেজ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি কাভার্ডভ্যান সড়কপথে রাজশাহীর উদ্দেশে রওনা দেয়।

বুধবার সকালে রাজশাহীর নির্ধারিত হোটেলে পৌঁছানোর পর মালামাল খালাসের সময় আটটি লাগেজ নিখোঁজ থাকার বিষয়টি নজরে আসে। দলের ক্রিকেটার এস এম মেহেরাব হোসেন রাজপাড়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, কাভার্ডভ্যান থেকে মালামাল চুরির ঘটনায় পুলিশ দ্রুত তদন্তে নেমেছে। ঘটনাটি নাটোর অথবা রাজশাহী মহাসড়ক এলাকায় ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে চরমোনাই পীরের অভ্যর্থনা জানালেন দারুল উলুম নেতারা

রাজশাহী ক্রিকেট দলের ৮ লাগেজ খোয়া, পাসপোর্ট ও মূল্যবান সামগ্রী অন্তর্ভুক্ত

আপলোড সময় : ১২:৩০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬