ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহবাগে মশাল মিছিল, দিল্লির আন্দোলনে সংহতি প্রদর্শন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ২১০ Time View

ভারতের দিল্লিতে চলমান আন্দোলনে দমন-পীড়ন বন্ধ এবং আটক আন্দোলনকারীদের মুক্তির দাবিতে ঢাকায় মশাল মিছিল করেছে বাংলাদেশ যুব ফ্রন্ট ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। আজ রোববার রাত সাড়ে ৭টায় রাজধানীর শাহবাগে সংগঠন দুটির যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি সংক্ষিপ্ত মিছিল করেন সংগঠন দুটির নেতা-কর্মীরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভারতের ভোটার তালিকায় কারচুপি ও ভোটাধিকার হরণের অভিযোগে দেশটির প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলন করছেন ছাত্র-যুবকেরা। সেই আন্দোলন দমনে পুলিশি হয়রানি, দমন-পীড়ন ও গ্রেপ্তার চালানো হচ্ছে। তাঁরা অবিলম্বে আটক ব্যক্তিদের মুক্তি এবং আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন বন্ধের দাবি জানান।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও ঢাকা নগর শাখার সভাপতি নওশিন মুসতারি সাথী বলেন, ছাত্র-যুবকদের শান্তিপূর্ণ আন্দোলন দমনে ভারত সরকার পুলিশি দমন-পীড়ন অব্যাহত রেখেছে। তিনি অভিযোগ করেন, বিজেপির ছাত্রসংগঠন ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং ভাড়াটে দুর্বৃত্তদের ব্যবহার করে আন্দোলনের নেতৃত্বকে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে।

সাথী আরও বলেন, গত ১০ অক্টোবরের কর্মসূচির আগে আন্দোলনের বহু নেতাকে আটক করেছে পুলিশ। তিনি আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তি এবং ন্যায়সংগত আন্দোলনে দমন-পীড়ন বন্ধের দাবি জানান।

সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ যুব ফ্রন্টের কেন্দ্রীয় আহ্বায়ক রাশেদ শাহরিয়ার বলেন, গণতান্ত্রিক আন্দোলনে দমন-পীড়নের ঘটনা ভারতের বৃহত্তম গণতন্ত্র হিসেবে দাবির আড়ালে থাকা বাস্তবতাকে উন্মোচিত করে। তিনি ভারত সরকারের প্রতি আন্দোলনকারীদের গণদাবি মেনে নেওয়া এবং আটক ব্যক্তিদের মুক্তি দেওয়ার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীর ছবি তোলার প্রতিবাদে সিলেটে স্বামী খুন

শাহবাগে মশাল মিছিল, দিল্লির আন্দোলনে সংহতি প্রদর্শন

আপলোড সময় : ১২:২৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬