ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ দিল্লিতে, জামায়াত দেশে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ২০০ Time View

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগ দিল্লিতে বসে এবং জামায়াতে ইসলামী বাংলাদেশে থেকে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। তিনি বলেন, জনগণ বিএনপি সরকারের পাশে থাকলে যে কোনো চাপ ও ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব।

রোববার (১১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব মন্তব্য করেন।

রাশেদ খাঁন আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর রাজনৈতিক সম্পর্কের প্রসঙ্গ তুলে বলেন, ১৯৯৬ সালে তাদের বন্ধুত্বের উদাহরণ দেখা গেছে। তিনি ১৯৮৬ সালের নির্বাচনের সময়ও আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে চক্রান্তের কথা উল্লেখ করেন।

তিনি আরও জানান, সরকারের ছয় মাসে লং মার্চসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও জনগণ তা গ্রহণ করেনি।

এর আগে, রাশেদ খাঁন সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিনসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর চিকিৎসক হাসপাতালে অসুস্থ ছাত্রদল নেতার স্বাস্থ্যের খোঁজ নিলেন

আওয়ামী লীগ দিল্লিতে, জামায়াত দেশে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

আপলোড সময় : ১২:৪৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬