ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২১২ Time View

কানাডিয়ান কবি, প্রাবন্ধিক ও অনুবাদক অ্যান কারসন এ বছর সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। বৃহস্পতিবার নোবেল কমিটি তার নাম ঘোষণা করে।

৭৬ বছর বয়সী কারসন এমন সব সাহিত্যকর্মের জন্য বিশেষভাবে পরিচিত, যেখানে কবিতা, কথাসাহিত্য ও একাডেমিক গবেষণার সীমানা একে অপরের সঙ্গে মিশে গেছে। নোবেল কমিটি জানিয়েছে, ‘ধ্রুপদি ঐতিহ্যের সঙ্গে সৃজনশীল সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যে নতুন নতুন রূপ সৃষ্টি করা সাহসী ও উদ্ভাবনী সাহিত্যকর্মের’ স্বীকৃতি হিসেবে কারসনকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

সাহিত্যে নোবেল পুরস্কার সাধারণত একজন লেখকের দীর্ঘ সাহিত্যজীবনের সামগ্রিক অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কারের সঙ্গে এবার থাকছে ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যার মূল্য প্রায় ৯ লাখ পাউন্ড বা ১২ লাখ মার্কিন ডলার।

অ্যান কারসন প্রাচীন গ্রিক সাহিত্য অনুবাদের জন্যও পরিচিত। তিনি তিন দশকেরও বেশি সময় ধরে ক্লাসিকস বা প্রাচীন গ্রিক-রোমান সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে অধ্যাপনা করেছেন। সাহিত্যজগতে কবিতা, অনুবাদ, গবেষণা ও বিভিন্ন সাহিত্যধারার সংমিশ্রণের মাধ্যমে নিজস্ব একটি স্বতন্ত্র ধারা তৈরি করেছেন কারসন।

নোবেল পুরস্কারের মাধ্যমে তাঁর দীর্ঘ সাহিত্যকর্ম আন্তর্জাতিকভাবে আরও বড় স্বীকৃতি পেল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন

আপলোড সময় : ০৫:১৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬