ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির দুই নেতার পদ স্থগিত, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:১৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

পটুয়াখালী জেলা বিএনপি, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু তালুকদার এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদারের পদ স্থগিত করেছে। বুধবার (৭ অক্টোবর) জেলা বিএনপির পক্ষ থেকে পৃথক দুটি চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটনের স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, দলের ভাবমূর্তি রক্ষা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাদের পদ স্থগিত করা হয়েছে।

হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে মা ও শিশুকে মারধরের অভিযোগ ওঠে, যার পরিপ্রেক্ষিতে জেলা বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল। অন্যদিকে, মতিউর রহমান হাওলাদারকে আদালতে বিচারাধীন জমি সংক্রান্ত বিরোধে দলীয় কার্যালয়ে হাজির হওয়ার নোটিশ দেওয়ার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

মতিউর রহমান হাওলাদার জানিয়েছেন, আদালতের মামলার বিষয়টি তার জানা ছিল না এবং তিনি জেলা বিএনপির নোটিশের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। জেলা বিএনপির চিঠিতে পদ স্থগিতের সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন

বিএনপির দুই নেতার পদ স্থগিত, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

আপলোড সময় : ০১:১৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬