ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাহালু থানায় তদবির করতে গিয়ে যুবলীগ নেতা গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫০:৩৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ২০৯ Time View

বগুড়ার কাহালু থানায় একটি অভিযোগের ঘটনায় তদবির করতে এসে গ্রেপ্তার হয়েছেন উপজেলা যুবলীগের সদস্য আবু বক্কর সিদ্দিক (৩৮)। তাঁর বিরুদ্ধে ২০২৫ সালে দায়ের করা জুলাই আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে একটি মামলা রয়েছে।

আজ বুধবার (৭ অক্টোবর) দুপুর ২টার দিকে কাহালু থানার গোলঘর থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উলট্ট গ্রামের একটি অভিযোগের বিষয়ে থানার গোলঘরে দুই পক্ষের সঙ্গে আলোচনা করছিলেন উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী।

এ সময় আবু বক্কর সিদ্দিক সেখানে গিয়ে একটি পক্ষের হয়ে তদবির করতে থাকেন। আলোচনা চলাকালীন অপর পক্ষের লোকজন পুলিশকে জানান যে, আবু বক্কর সিদ্দিক কাহালু উপজেলা যুবলীগের সদস্য এবং তাঁর বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

পুলিশ বিষয়টি যাচাই করে তাঁকে গোলঘর থেকেই গ্রেপ্তার করে। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন

কাহালু থানায় তদবির করতে গিয়ে যুবলীগ নেতা গ্রেপ্তার

আপলোড সময় : ০৪:৫০:৩৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬