ঢাকা ১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে খাতনার পর ৫০ শিশু অসুস্থ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২১:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ২১০ Time View

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে খাতনা করানোর পর অন্তত ৫০ শিশু ইনফেকশন ও রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েছে। তাদের চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা হাসপাতাল থেকে তিন সদস্যের একটি মেডিকেল টিম দ্বীপে পাঠানো হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকালে মেডিকেল টিমটি সেন্টমার্টিনে পৌঁছে। সেখানে তারা অসুস্থ শিশুদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা এবং অসুস্থতার কারণ খতিয়ে দেখবে।

টেকনাফ উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এনামুল হক জানান, চিকিৎসার জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসক, একজন অ্যানেস্থেসিওলজিস্ট ও একজন উপসহকারী মেডিকেল অফিসার নিয়ে তিন সদস্যের টিম পাঠানো হয়েছে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর সেন্টমার্টিন অবকাশ রিসোর্টে ‘আল মোমিন সমাজকল্যাণ ফাউন্ডেশন’র উদ্যোগে ময়মনসিংহ আল মুগিস হাসপাতালের একটি মেডিকেল টিম বিনামূল্যে চিকিৎসাসেবা ও সুন্নতে খাতনা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির দুই দিনের মধ্যে খাতনা করানো ৫০ শিশু অসুস্থ হয়ে পড়ে।

এখন মেডিকেল টিম অসুস্থ শিশুদের চিকিৎসা প্রদান করছে এবং খাতনার পর এত সংখ্যক শিশুর অসুস্থ হওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে। অসুস্থ শিশুদের বর্তমান অবস্থা ও চিকিৎসার অগ্রগতি মেডিকেল টিমের পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন

কক্সবাজারে খাতনার পর ৫০ শিশু অসুস্থ

আপলোড সময় : ০৩:২১:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬