ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বছরেও শেষ হয়নি ড্রেনের কাজ, এমপির নির্দেশে দ্রুততার আহ্বান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২০৮ Time View

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার কালিবাড়ি থেকে পাটবন্দর পর্যন্ত সড়কের পাশে ড্রেন নির্মাণের কাজ দুই বছরের বেশি সময় ধরে চলমান থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন উল্লাপাড়া-সলঙ্গা আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।

এমপি রফিকুল ইসলাম খান নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, ধীরগতির কাজ এবং দীর্ঘদিন সড়ক খুঁড়ে রাখার কারণে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারকে প্রশ্ন করেন। তিনি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসানকে ফোন করে এক সপ্তাহের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন।

সোমবার সকালে ড্রেন নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শনকালে এমপি বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, সড়কের বিভিন্ন অংশ খুঁড়ে রাখা হয়েছে এবং নির্মাণসামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, যা চলাচলে ভোগান্তি সৃষ্টি করছে।

জানা গেছে, কালিবাড়ি থেকে পাটবন্দর পর্যন্ত ১ দশমিক ৭ কিলোমিটার ড্রেন নির্মাণ প্রকল্পের কাজ ২০২৪ সালে শুরু হয় এবং প্রকল্পটির ব্যয় প্রায় ৫ কোটি টাকা। স্থানীয় সাবঠিকাদার শহিদুল ইসলাম জানান, পল্লী বিদ্যুতের খুঁটি, গ্যাসলাইন ও পানির লাইন থাকায় কাজ করতে সময় বেশি লাগছে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান বলেন, ইতিমধ্যে উপজেলা জামে মসজিদ পর্যন্ত ড্রেন নির্মাণের কাজ শেষ হয়েছে এবং সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার তাগাদা দেওয়া হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

সৌরভ গাঙ্গুলী আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হলেন

দুই বছরেও শেষ হয়নি ড্রেনের কাজ, এমপির নির্দেশে দ্রুততার আহ্বান

আপলোড সময় : ০২:০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬