নেত্রকোনার দুর্গাপুরে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও অনুপ্রবেশ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর পদক্ষেপ নিয়েছে। সীমান্তের নদীপথে নজরদারি বাড়াতে নতুন সিসি ক্যামেরা বসানো হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী এই তথ্য নিশ্চিত করেছেন। বিজয়পুর ও ভবানীপুর বিওপি এলাকার সোমেশ্বরী নদীপথে চোরাচালান ঠেকাতে এই ক্যামেরা স্থাপন করা হয়েছে।
বিজিবি জানায়, বিজয়পুর ও ভবানীপুর এলাকার চোরাকারবারিরা রাতের অন্ধকারে ভারতীয় সীমান্তে প্রবেশ করে বিভিন্ন ধরনের মদ, মাদকদ্রব্য, খাদ্য সামগ্রী, কসমেটিক আইটেম, পোশাক সামগ্রী, গবাদিপশু ও নারী শিশু পাচারের চেষ্টা করে। নতুন সিসি ক্যামেরা বসানোর মাধ্যমে সীমান্তে চোরাকারবার প্রতিরোধে নজরদারি আরও জোরালো হবে।
বিজিবি জানায়, গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই ব্যাটালিয়ন ১২ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৩৪৪ টাকা মূল্যের চোরাচালানি জব্দ করতে সক্ষম হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী বলেন, সীমান্তে যেকোনো ধরনের অপরাধ দমনে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনলাইন ডেক্স 

























