ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে আ.লীগ নেতা তোফায়েল আহমেদের ভাগনে ও নাতিন জামাই গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

গাজীপুর থেকে আওয়ামী লীগের জাতীয় নেতা তোফায়েল আহমেদের ভাগনে রাকিবুল ইসলাম রকিব ও নাতিন জামাই কামাল কাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা ভোলার বোরহানউদ্দিন উপজেলার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

শুক্রবার (১ অক্টোবর) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে গাজীপুরের বাসন থানার পেছনে মৃত্তিকা টাওয়ার নামের একটি ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কামাল কাজী (৪৯) বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও ঠিকাদার, এবং মো. রাকিবুল ইসলাম রকিব (৪৫) গঙ্গাপুর ইউনিয়ন যুবলীগের নেতা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। তারা সম্পর্কে তোফায়েল আহমেদের ভাগনে ও নাতিন জামাই।

পুলিশের দাবি, তারা গোপন বৈঠক করার উদ্দেশ্যে মৃত্তিকা টাওয়ারে অবস্থান করছিলেন। তবে স্থানীয় একজন তাদের একটি মদের বারে থাকার কথা বললেও, পুলিশ ওই তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি।

বাসন থানার ওসি মো. হারুন অর রশিদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জি-৭ দেশগুলোর জরুরি মজুত ছাড়ার সিদ্ধান্তে ডিজেলের দাম কমতে শুরু করেছে

গাজীপুরে আ.লীগ নেতা তোফায়েল আহমেদের ভাগনে ও নাতিন জামাই গ্রেপ্তার

আপলোড সময় : ১২:৪০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬