বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দপ্তরকে ‘ফ্যাসিবাদের পাহারাদার’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক পরিস্থিতি প্রতিষ্ঠিত হলেও চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটের একটি কমিউনিটি সেন্টারে এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আয়োজিত মতবিনিময় সভা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা চেয়েছিলাম বাংলাদেশের পূর্ণাঙ্গ সংস্কার হোক। কিন্তু নির্বাচনের পরও চাঁদাবাজি, দুর্নীতি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে।’
এনসিপির এই শীর্ষ নেতা আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যদি নির্বাচনে চাঁদাবাজির টাকা, সন্ত্রাসীর টাকা এবং দুর্নীতির টাকা প্রদর্শনের চেষ্টা করা হয়, তবে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের শক্তিগুলো পুনরায় ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে।’
অনলাইন ডেক্স 





















