ঢাকার দোহার উপজেলার রাধানগর গ্রামের পাঁচটি এতিম কন্যার পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 'আমরা বিএনপি পরিবার' সংগঠনের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়।
সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে ওই পরিবারের দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরা হয়। প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর নজরে আসলে তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন, যাতে একটি প্রতিনিধি দল ওই পরিবারের পাশে দাঁড়াতে পারে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) 'আমরা বিএনপি পরিবার'-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাধানগর গ্রামে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে। তারা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী প্রদান করেন।
মোকছেদুল মোমিন মিথুন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে 'আমরা বিএনপি পরিবার' সংগঠনটি গঠন করেছেন। তিনি বলেন, 'সংবাদমাধ্যমে এই পরিবারের দুর্দশার খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে।'
এ সময় সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কৃষক আবুল কালাম আজাদ ও তার স্ত্রী ফরিদা বেগম মাত্র ৩১ দিনের ব্যবধানে মৃত্যুবরণ করেন, যার ফলে তাদের পাঁচটি কন্যা এতিম হয়ে পড়ে।
অনলাইন ডেক্স 























