ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর পদক্ষেপকে যুগান্তকারী বললেন তথ্যমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

প্রধানমন্ত্রীর নেওয়া সিদ্ধান্তকে যুগান্তকারী হিসেবে অভিহিত করেছেন তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি জানান, এই পদক্ষেপ সংরক্ষিত আসনের একজন সংসদ সদস্যের বিরুদ্ধে কিছু অভিযোগের প্রেক্ষিতে নেওয়া হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) যুগান্তরকে তথ্যমন্ত্রী বলেন, ‘বিভিন্নভাবে যারা সরকারের নাম ভাঙিয়ে দেশের এবং দলের ক্ষতি করছেন, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত তাদের জন্য বড় সতর্কবার্তা।’ তিনি উল্লেখ করেন, জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইমেজ, খালেদা জিয়ার স্যাক্রিফাইস এবং তারেক রহমানের দেখানো স্বপ্নের প্রতি আস্থা রেখে ভোট দিয়েছেন।

সম্প্রতি রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আলোচনায় আসেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। পরে তিনি জাতীয় সংসদে গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

মিরপুরের স্থানীয় রাজনীতিতে ফেরদৌসী আহমেদ মিষ্টি দীর্ঘদিনের পরিচিত মুখ হলেও রাড্ডা সেন্টারের ঘটনাকে কেন্দ্র করে তিনি নতুন করে জাতীয় আলোচনায় আসেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জি-৭ দেশগুলোর জরুরি মজুত ছাড়ার সিদ্ধান্তে ডিজেলের দাম কমতে শুরু করেছে

প্রধানমন্ত্রীর পদক্ষেপকে যুগান্তকারী বললেন তথ্যমন্ত্রী

আপলোড সময় : ১২:৩০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬