ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারকে চিঠি দিয়েছে: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ২০৪ Time View

শুক্রবার (২ অক্টোবর) সকালে মাগুরার নোমানী ময়দানে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার পরিবার ও আওয়ামী লীগ একটি পলাতক শক্তি। বিগত স্বৈরাচারের সময় বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতিসহ অর্থনীতি ধ্বংস করা হয়েছে। সেই অবস্থা থেকে এ সরকার উত্তরণের চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সদস্যরা বিভিন্ন স্থানে বলছেন, তারা কারো আশীর্বাদ নিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন। শেখ হাসিনাকে দেশে আনার জন্য আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং বেশ কয়েকটি মামলায় তার ফাঁসি হয়েছে।

মন্ত্রী বলেন, ‘বহু মামলা এখনো পেনডিং রয়েছে। শেখ হাসিনা দেশে আসবে, আমরা চাই। আইন তার নিজস্ব গতিতে চলবে।’ তিনি বিএনপিকে পলাতক শক্তি হিসেবে উল্লেখ করেন এবং তাদেরকে ভয় দেখানোর কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মাসুদ হাসান খান কিজিলসহ অন্যান্য অতিথিরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারকে চিঠি দিয়েছে: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী

আপলোড সময় : ০৩:২০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬