ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতার পদত্যাগের ঘোষণা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ২০৯ Time View

গাইবান্ধায় আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের কথা জানিয়েছেন নেতা সুলতান আহমেদ। তিনি বার্ধক্য ও শারীরিক অসুস্থতার কারণে সুন্দরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সভাপতি পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সুন্দরগঞ্জ উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সুলতান আহমেদ সুন্দরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চাচিয়া মীরগঞ্জ বালাপাড়া মহল্লার বাসিন্দা এবং মৃত আনছার আলী সরকারের ছেলে। তিনি একজন অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার।

সংবাদ সম্মেলনে সুলতান আহমেদ বলেন, ২০১৩ সাল থেকে তিনি আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তার বয়স ৭২ বছর এবং তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন, যার মধ্যে অ্যাজমা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও দৃষ্টিশক্তি হ্রাস অন্তর্ভুক্ত।

তিনি জানান, এই অবস্থায় সাংগঠনিক দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই তিনি সভাপতির পদ ছাড়ার পাশাপাশি আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি উল্লেখ করেন, এখন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে তার আর কোনো সম্পৃক্ততা থাকবে না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে নতুন বই ও ইউনিফর্ম বিতরণের পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতার পদত্যাগের ঘোষণা

আপলোড সময় : ০২:১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬