ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজে নৌ চলাচলের স্বাধীনতার পক্ষে ফ্রান্সের প্রস্তাব জাতিসংঘে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৪ Time View

ফ্রান্স জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতার পক্ষে একটি প্রস্তাবের খসড়া তৈরি করছে। জাতিসংঘের এক কূটনীতিকের বরাতে এ তথ্য জানা গেছে।

প্রস্তাবে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতার প্রতি সম্মান জানানোর প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করা হবে। খাদ্য ও জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথের গুরুত্বও তুলে ধরা হবে। নাম প্রকাশ না করার শর্তে ওই কূটনীতিক এসব তথ্য জানিয়েছেন।

প্রস্তাবে সমুদ্র আইন মেনে চলার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেওয়া হবে এবং প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে শান্তিপূর্ণ উদ্যোগের প্রতি সমর্থন জানানোর কথা রয়েছে। যুদ্ধের আগে বিশ্বের মোট বাণিজ্যিক তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো।

যুদ্ধ শুরুর পর ইরানের বাধা প্রণালিতে প্রধান কৌশলগত চাপ তৈরির হাতিয়ার হয়ে উঠেছে, যার প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও পড়েছে। এ পরিস্থিতি নভেম্বরের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির জন্য রাজনৈতিক চাপ তৈরি করেছে বলে মনে করা হচ্ছে।

জাতিসংঘের ওই কূটনীতিক জানান, চলতি সপ্তাহে জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে বিশ্বের নেতাদের সমাবেশের ফাঁকে ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ হরমুজ প্রণালি নিয়ে আলোচনা করেছেন। বিষয়টি আরব দেশগুলোর প্রতিনিধিদের পাশাপাশি ইরানের সঙ্গেও আলোচনা করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

হরমুজে নৌ চলাচলের স্বাধীনতার পক্ষে ফ্রান্সের প্রস্তাব জাতিসংঘে

আপলোড সময় : ১২:০৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬