ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৩১ বছর পর বিয়ের ছবি প্রকাশ, আবেগঘন বার্তা দিলেন ওমর সানী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৪৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৫ Time View

ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও চিত্রনায়িকা মৌসুমী ৩১ বছর ধরে একে অপরের সঙ্গী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা প্রকাশ করেন ওমর সানী।

ফেসবুকে পোস্টে তিনি উল্লেখ করেন, তার বিয়ের অনুষ্ঠান শেরাটন শাহবাগে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে তার শাশুড়ি মা আংটি পরিয়ে দিচ্ছিলেন এবং পাশে ছিলেন শ্বশুর। এই মুহূর্তটি তার জন্য একটি মধুর অনুভূতি ছিল।

ওমর সানী আরও জানান, তার শ্বশুর আজ আর জীবিত নেই, এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং বলেন, "বাবা আমি মিস করছি আপনাকে অনেক ভালোবাসি।" তিনি মৌসুমীকে উদ্দেশ্য করে বলেন, "আম্মা শুধু দেখা করার অপেক্ষায়।"

১৯৯৫ সালের ২ আগস্ট বিয়ে করেন ওমর সানী ও মৌসুমী। তাদের ঘরে দুই সন্তান রয়েছে, ফারদিন ও ফাইজা।

ওমর সানী ও মৌসুমী ১৯৯৪ সালের ২ ডিসেম্বর মুক্তি পাওয়া 'দোলা' ছবির মাধ্যমে জুটি বাঁধেন। এরপর তারা একাধিক সিনেমায় জুটি হিসেবে কাজ করেছেন। বর্তমানে মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, যেখানে তিনি তার অসুস্থ মায়ের পাশে রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে ভালো ও সৎ মানুষের প্রয়োজন: তথ্যমন্ত্রী

৩১ বছর পর বিয়ের ছবি প্রকাশ, আবেগঘন বার্তা দিলেন ওমর সানী

আপলোড সময় : ০১:৪৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬