কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বাস্থ্যসেবা বিশ্লেষণ, প্রকৌশল ব্যবস্থাপনা ও আর্থিক ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রে গবেষণা করছেন বাংলাদেশি গবেষক ও উদ্যোক্তা রাকিবুল ইসলাম। চলতি বছর যুক্তরাষ্ট্রের দুটি প্রতিষ্ঠান থেকে গবেষণার জন্য অনুদান অনুমোদনের চিঠি পেয়েছেন তিনি।
২৪ ফেব্রুয়ারি, জেপিমর্গ্যান চেজ অ্যান্ড কোম্পানি থেকে প্রাপ্ত চিঠিতে বৈশ্বিক আর্থিক ঝুঁকি নিয়ে তার গবেষণা প্রস্তাবের জন্য ২৪ হাজার মার্কিন ডলার অনুদান অনুমোদনের কথা জানানো হয়েছে। এছাড়া, ৩ এপ্রিল ডিপ নিউরন রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি থেকে ৬ হাজার মার্কিন ডলার অনুদান অনুমোদন পেয়েছেন তিনি।
রাকিবুল ইসলামের গবেষণায় পরিপাকতন্ত্রের পলিপ শনাক্তকরণ ও কিডনির সিটি স্ক্যান বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার অন্তর্ভুক্ত রয়েছে। তিনি স্প্রিঙ্গার নেচার ও আইইইইর বিভিন্ন প্রকাশনার গবেষণা পর্যালোচক হিসেবেও কাজ করছেন।
নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করার পর রাকিবুল ইসলাম যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি থেকে ব্যবসা বিশ্লেষণে এমবিএ করেন। বর্তমানে তিনি নেক্সটজেন ইনফোটেক এলএলসির প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন।
রাকিবুল ইসলামের স্ত্রী চিকিৎসক মাসরুফা আক্তার মুনিও গবেষণায় যুক্ত রয়েছেন এবং তাদের যৌথভাবে নয়টি স্বাস্থ্যসেবা বিষয়ক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
অনলাইন ডেক্স 
























