মিয়ানমারের মান্দালয়ের ‘তাড়া-উ আন্তর্জাতিক বিমানবন্দর’ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ড্রোন হামলার শিকার হয়েছে। জান্তাবিরোধী বিদ্রোহীরা ছয়টি ‘সুইসাইড ড্রোন’ ব্যবহার করে এই হামলা চালায়। হামলার পর বিমানবন্দরটি সব ধরনের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়, যা শুক্রবার (১১ সেপ্টেম্বর) পর্যন্ত কার্যকর রয়েছে।
মিয়ানমার এয়ারওয়েজ ইন্টারন্যাশাল তাদের ফেসবুক পেজে হামলার তথ্য নিশ্চিত করেছে। সংস্থার ব্যাংক দপ্তরের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তাড়া-উ বিমানবন্দরের কারণে ১১ ও ১২ সেপ্টেম্বরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানিয়েছে, পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) নামক গণতন্ত্রপন্থি সশস্ত্র রাজনৈতিক দল এই হামলা চালিয়েছে। হামলার ফলে কিছু অভ্যন্তরীণ ফ্লাইটের শিডিউলে পরিবর্তন এসেছে, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এবং বিমানবন্দরের রানওয়েরও ক্ষতি হয়নি।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিমানবন্দরে মিয়ানমারের সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান ছিল, যা হামলার লক্ষ্য ছিল। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী সরকারের ক্ষমতা দখল করার পর থেকে মিয়ানমারে রাজনৈতিক অস্থিরতা চলছে।
অনলাইন ডেক্স 
























