ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আসিফ মাহমুদকে আইনি নোটিশ পাঠালেন দুদকের জনসংযোগ কর্মকর্তা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৪ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আসিফ মাহমুদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ রফিকুল ইসলাম জনি এ নোটিশ পাঠান। এনসিপির পক্ষ থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে আখতারুল ইসলাম আসিফ মাহমুদের বিরুদ্ধে বদলি, নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত অনিয়মের অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার কথা জানান। তার বক্তব্যের পর বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়।

আসিফ মাহমুদ দাবি করেন, তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই তার বিরুদ্ধে অভিযোগের কারণে মিডিয়া ট্রায়াল শুরু হয়, যা তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনামকে ক্ষতিগ্রস্ত করে। পরে আখতারুল ইসলাম সাংবাদিকদের জানান, তার বক্তব্য ভুলবশত দেওয়া হয়েছে এবং ‘প্রাথমিক সত্যতা’র বিষয়টি বাদ দিতে অনুরোধ করেন।

আইনি নোটিশে উত্থাপিত অভিযোগগুলোর তথ্যগত অসঙ্গতি তুলে ধরা হয়েছে। আসিফ মাহমুদ জানান, ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিলের অভিযোগ করা হলেও বাস্তবে ১১২ জন কর্মকর্তার দায়িত্ব বাতিল করা হয়েছিল। এছাড়া, পদোন্নতির ঘটনায় তার জড়িত থাকার অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

আইনি নোটিশে আখতারুল ইসলামের বক্তব্য ১৫ দিনের মধ্যে প্রত্যাহার এবং ভবিষ্যতে যাচাই করা তথ্য ছাড়া বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ না করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে ভালো ও সৎ মানুষের প্রয়োজন: তথ্যমন্ত্রী

আসিফ মাহমুদকে আইনি নোটিশ পাঠালেন দুদকের জনসংযোগ কর্মকর্তা

আপলোড সময় : ০৫:১৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬