সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে পাকিস্তান জানিয়েছে, তাদের বর্তমানে ইয়েমেনে সামরিক পদক্ষেপ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করে।
সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বলেন, সৌদি আরব ও তুরস্কের সঙ্গে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রয়োজন দেখা দিলে পাকিস্তান ব্যবস্থা নেবে। তবে এই মুহূর্তে কোনো সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা হচ্ছে না।
তিনি আরও জানান, পরিস্থিতি দাবি করলে এবং ‘সময় এলে’ পাকিস্তান চুক্তি অনুযায়ী পদক্ষেপ নিতে পারে। সৌদি আরবের বিভিন্ন শহর ও জ্বালানি অবকাঠামোয় হুথিদের হামলার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এদিকে, পাকিস্তান হুথিদের হামলার নিন্দা জানিয়েছে এবং ইয়েমেনি গোষ্ঠীটির ওপর প্রভাব খাটাতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে। ইসলামাবাদ ওয়াশিংটন ও তেহরানের মধ্যস্থতাকারী হিসেবেও ভূমিকা পালন করছে।
ইয়েমেনে সংঘাতের নতুন মাত্রা নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, হুথিরা লোহিত সাগর উপকূলে দ্রুত অগ্রসর হচ্ছে, যা তাদের বাব আল-মান্দেব প্রণালির নৌপথ নিয়ন্ত্রণের অবস্থানে নিয়ে যেতে পারে।
অনলাইন ডেক্স 
























