ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের মিছিল নিয়ে সারজিসের মন্তব্য, পুলিশ নিয়ন্ত্রণে নেয় পরিস্থিতি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগ মিছিল দিতে পারে। তিনি শুক্রবার (১১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ মন্তব্য করেন।

এদিন দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন গলিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মী জড়ো হয়ে মিছিল বের করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে।

পুলিশ এ সময় মিছিলে অংশ নেওয়া আরাফাত ও আব্দুর রহিমকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে পাঁচটি তাজা ককটেল জব্দ করা হয়। মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী ছিল। বর্তমানে গুলশান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে ভালো ও সৎ মানুষের প্রয়োজন: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের মিছিল নিয়ে সারজিসের মন্তব্য, পুলিশ নিয়ন্ত্রণে নেয় পরিস্থিতি

আপলোড সময় : ০৫:১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬