বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সম্প্রতি মাতৃত্বকালীন ফটোশুটের ছবি প্রকাশের পর নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন। ছবিগুলোতে দীপিকা, তার স্বামী রণবীর সিং এবং তাদের মেয়ের সঙ্গে দেখা যায়। তবে ছবিগুলো নিয়ে কিছু নেটিজেন প্রশ্ন তুলেছেন, দীপিকার বেবি বাম্প কি সত্যি নাকি কৃত্রিমভাবে তৈরি।
২০২৪ সালে দীপিকা প্রথমবার মাতৃত্বের স্বাদ নেন এবং বর্তমানে তিনি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা। সম্প্রতি মেয়ের জন্মদিন উপলক্ষে তিনি মাতৃত্বকালীন কিছু সাদাকালো ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। ছবিগুলো প্রকাশের পর ভক্তরা তাকে ভালোবাসায় ভরিয়ে দিলেও কিছু নেটিজেন সন্দেহ প্রকাশ করেছেন।
এবারও দীপিকার বেবি বাম্প নিয়ে প্রশ্ন উঠেছে। ২০২৪ সালে ভোট দিতে যাওয়ার সময়ও একই ধরনের মন্তব্য উঠেছিল। তখন দীপিকার উদরের স্ফীতি দেখা গেলেও তা গর্ভাবস্থার সময় অনুযায়ী যথেষ্ট স্পষ্ট ছিল না বলে অনেকেই মন্তব্য করেছিলেন।
দীপিকার সমালোচকদের জবাব দিতে এক অনুরাগী, আরশিয়া মুরজানি, একটি ভিডিও পোস্ট করেছেন। তিনি বলেন, সব তারকা মাতৃত্ব নিয়ে মিথ্যা বলেন না এবং দীপিকা নিজের গর্ভাবস্থা নিয়ে মিথ্যা বলছেন না। তিনি দীপিকার দ্বিতীয় সন্তানের আগমনকে স্বীকৃতি দিয়ে বলেন, এই সময়টা অভিনেত্রীকে উপভোগ করতে দেওয়া উচিত।
আরশিয়ার ওই পোস্টে দীপিকা প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন, যা তার অবস্থান স্পষ্ট করে।
অনলাইন ডেক্স 
























