ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী নদী দূষণ নিয়ন্ত্রণে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১০:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

প্রধানমন্ত্রী নদী দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শুধু সরকারি নির্দেশনার জন্য অপেক্ষা করলে হবে না, ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও কাজ করতে হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদীসহ সংশ্লিষ্ট খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ এবং নদীর নাব্যতা নিশ্চিতকরণ নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী গৃহীত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী, শিল্প ও বাণিজ্যমন্ত্রী, পানিসম্পদমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শহীদ জিয়া শিশু পার্ক ২০২৭ সালের মধ্যে খুলবে: ডিএসসিসি প্রশাসক

প্রধানমন্ত্রী নদী দূষণ নিয়ন্ত্রণে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন

আপলোড সময় : ০৪:১০:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬