ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি হানজালার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা বিদেশগামী কর্মীদের দক্ষতা বাড়াতে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন। তিনি আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এ দাবি জানান।

সংসদ সদস্য হানজালা বলেন, তার এলাকার অনেক তরুণ বিদেশে যাওয়ার প্রতি আগ্রহী। তবে প্রয়োজনীয় কারিগরি দক্ষতা না থাকায় তারা বিদেশে গিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হন এবং কম মজুরিতে কাজ করতে বাধ্য হন।

তিনি উল্লেখ করেন, “আমার এলাকার ছেলেরা বিদেশে গিয়ে অনেক ধরনের কষ্ট পায়। তারা ভালো কোনো কাজ করতে পারে না। খুব অল্প টাকায় বিদেশিরা তাদের নিয়ে যায়। এটা কারিগরি প্রশিক্ষণের অভাবেই হয়।”

হানজালা আরও বলেন, মাদারীপুর-১ আসন থেকে প্রচুরসংখ্যক মানুষ বিদেশে যান, তাই এলাকায় একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা অত্যন্ত প্রয়োজন।

এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “আমার এলাকায় একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের খুবই প্রয়োজন। যদি এটা একটু বিবেচনা করা হয়, তাহলে আমি এবং আমার এলাকার মানুষ খুব কৃতজ্ঞ থাকব।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী: সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে

এমপি হানজালার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি

আপলোড সময় : ০৪:৩০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬