ভোলার তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ করা হয়েছে। শনিবার বিকালে মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলারে ১৬০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযানের সময় সার বহনকারীরা পালিয়ে যায়। জব্দ করা সার ও ট্রলার থানায় হেফাজতে নেওয়া হয়েছে।
বিসিআইসি সার ডিলার মোশাররফ হোসেন দুলাল দাবি করেছেন, গত শুক্রবার চরমোজাম্মেল এলাকার কয়েকজন ব্যবসায়ীর কাছে প্রায় ২০০ বস্তা সার বিক্রি করা হয়েছে। তিনি জানান, ব্যবসায়ীরা একটি স্টিলবডি ট্রলারে সারগুলো বহন করছিলেন।
তজুমদ্দিন থানার ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে এবং জব্দ করা সার ও ট্রলার থানায় রাখা হয়েছে।
অনলাইন ডেক্স 






















