ঢাকা ০৫:০০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আকিজ রিসোর্সের দুই অঙ্গপ্রতিষ্ঠান ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে বিশেষ স্বীকৃতি পেল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২০:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

টেকসই উন্নয়ন, উদ্ভাবন ও দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এ দুটি বিশেষ স্বীকৃতি পেয়েছে আকিজ রিসোর্স। প্রতিষ্ঠানটির দুই অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এসেনসিয়ালস লিমিটেড এবং আকিজ এগ্রো ফিড লিমিটেড পৃথক দুটি বিভাগে এ স্বীকৃতি অর্জন করেছে।

শনিবার রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ ও ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ যৌথভাবে এ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। পরিবেশ, সামাজিক দায়িত্ব ও সুশাসনের ক্ষেত্রে বাস্তব ও পরিমাপযোগ্য অগ্রগতিকে স্বীকৃতি দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

ইএসজি প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনে উৎকর্ষ বিভাগে বিশেষ স্বীকৃতি পুরস্কার পেয়েছে আকিজ এসেনশিয়ালস লিমিটেড। প্রযুক্তিনির্ভর ও স্থানীয়ভাবে উপযোগী ইএসজি সমাধান এবং টেকসই ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটি এ স্বীকৃতি অর্জন করে।

অন্যদিকে, সরবরাহব্যবস্থায় সহযোগিতা ও অংশীদারিত্বে উৎকর্ষ বিভাগে বিশেষ স্বীকৃতি পুরস্কার অর্জন করেছে আকিজ এগ্রো ফিড লিমিটেড। ক্ষুদ্র কৃষক, প্রান্তিক উৎপাদক ও সরবরাহকারীদের সঙ্গে দায়িত্বশীল ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে অবদানের জন্য এ স্বীকৃতি দেওয়া হয়।

এ বিষয়ে আকিজ রিসোর্সের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি লিড মো. রাহাজুল আমিন বলেন, “এ স্বীকৃতি আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি একটি বড় দায়িত্বেরও বিষয়। ব্যবসায়িক কার্যক্রমের প্রতিটি স্তরে ইএসজিকে আরও গভীরভাবে সম্পৃক্ত করে প্রযুক্তি, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক অংশীদারিত্বের মাধ্যমে টেকসই মূল্য সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আমিন বাজারে এসবি কর্মকর্তাকে হত্যা: গ্রেপ্তার ১

আকিজ রিসোর্সের দুই অঙ্গপ্রতিষ্ঠান ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে বিশেষ স্বীকৃতি পেল

আপলোড সময় : ০৩:২০:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬