ঢাকা ০৫:০২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর, বাবা-মায়ের কবর জিয়ারত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:১১:২০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সরকারি সফরের প্রথম দিনে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে পৌর শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে তিনি এই জিয়ারত করেন।

স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান। কবরের পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন। কবর জিয়ারতের সময় পরিবারের সদস্য, ঘনিষ্ঠ স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির সফর উপলক্ষে সেনুয়া কবরস্থান এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কবরস্থান ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। কবর জিয়ারত শেষে রাষ্ট্রপতি স্থানীয় প্রবীণ ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

রাষ্ট্রপতির পরবর্তী কর্মসূচি অনুযায়ী, তিনি কালিবাড়ি এলাকায় নিজ বাড়িতে দুপুরের খাবার ও বিশ্রাম নেবেন। বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

সফরের দ্বিতীয় দিন সোমবার (৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সফরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে, বিশেষ করে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আমিন বাজারে এসবি কর্মকর্তাকে হত্যা: গ্রেপ্তার ১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর, বাবা-মায়ের কবর জিয়ারত

আপলোড সময় : ০৩:১১:২০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬