স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের আগে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি রোববার (৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
নির্বাচন কমিশনার বলেন, আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে কমিশন পোস্টাল ব্যালটসহ সব বিষয়ে প্রস্তুতি নিচ্ছে।
স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কমুক্ত স্থানীয় সরকার নির্বাচন করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন। এছাড়া, স্থানীয় সরকার নির্বাচনে সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে এবং সেখানে যথেষ্ট পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী রাখা হবে।
এর আগে, নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের কারণে ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করা হয়েছিল। ফলে আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
অনলাইন ডেক্স 

























