ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে যুব মহিলা লীগ নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪২:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি আজ রোববার দুপুরে নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন। শনিবার রাতে শহরের শিক্ষা চত্বর এলাকার পৌর পার্কে নারী উদ্যোক্তা মেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাহিয়া মনি শিবপুর উপজেলার সৃষ্টিঘর গ্রামের মজিবুর রহমানের মেয়ে এবং জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক। পুলিশ জানায়, মাহিয়া মনি নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তিনি সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন বলে স্বীকার করেন। তার বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর করা একটি মামলা রয়েছে। এছাড়া শিবপুর মডেল থানায় ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি করা অন্য এক মামলায়ও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর পার্কে নারী উদ্যোক্তা মেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (৬ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শহীদ জিয়া শিশু পার্ক ২০২৭ সালের মধ্যে খুলবে: ডিএসসিসি প্রশাসক

নরসিংদীতে যুব মহিলা লীগ নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার

আপলোড সময় : ০৪:৪২:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬