ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার অবস্থান দেশের জন্য বড় চাপ তৈরি করছে এবং এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি। তিনি বলেন, রোহিঙ্গা সংকট এখন মানবিক বিষয় নয়।

আজ রোববার সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটরিয়ামে ইনস্টিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশনের আয়োজনে রোহিঙ্গা সংকট নিয়ে উদ্ভূত চ্যালেঞ্জ ও সমাধানের কৌশল নিয়ে গোলটেবিল বৈঠকে তিনি এসব মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোর নেতিবাচক পরিবেশ আইনশৃঙ্খলার জন্য উদ্বেগের বিষয়। ক্যাম্পের সীমানা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা জরুরি। তিনি আরও উল্লেখ করেন, কক্সবাজারের স্থানীয় জনগণের জন্য রোহিঙ্গাদের কারণে সীমাহীন সমস্যা সৃষ্টি হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর আগ পর্যন্ত মানবিক সহায়তা প্রয়োজন, তবে এটি প্রত্যাবাসনের বিকল্প নয়। তিনি বিশ্বের প্রভাবশালী দেশগুলো ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা প্রত্যাশা করেন।

মন্ত্রী আশা প্রকাশ করেন যে, জাতিসংঘের আসন্ন অধিবেশনে রোহিঙ্গা সংকট সমাধানের গুরুত্বপূর্ণ আলোচনা অন্য কোনো প্রসঙ্গের আলোচনায় চাপা না পড়ে যায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আমিন বাজারে এসবি কর্মকর্তাকে হত্যা: গ্রেপ্তার ১

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ০২:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬