পবিত্র রমজান মাসের পরেই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার মান ও প্রস্তুতির স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে চীন সফর পরবর্তী এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, পরীক্ষাগুলোকে দেশের আবহাওয়া ও বৈশ্বিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করা জরুরি।
মন্ত্রী জানান, ফেব্রুয়ারি মাসে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা ছিল, তবে রোজার কারণে তা সম্ভব হচ্ছে না। অংশীজনদের অনুরোধে পরীক্ষার সময়সূচি নিয়ে আলোচনা করা হয়েছিল, কিন্তু শিক্ষার্থীদের রিভিউ করার সুযোগ দেওয়ার জন্য রোজার পর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে মন্ত্রী বলেন, কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয় বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না ঘটলে পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। তিনি জানান, শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে এবং তারা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।
অনলাইন ডেক্স 

























