ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রী জানিয়েছেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:০০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে এবং আপাতত পরীক্ষাটি পেছানোর কোনো পরিকল্পনা নেই।

সোমবার (৩১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, এসএসসি পরীক্ষার সময়সূচি নির্ধারণে বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়েছে। জানুয়ারিতে পরীক্ষা শুরু হলে তা এক মাস ধরে চলবে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত গড়াবে। এরপর ১০ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হবে, যা ১০ মার্চ পর্যন্ত চলবে।

তিনি বলেন, এসএসসি পরীক্ষাকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ে আসার লক্ষ্য রয়েছে। বর্ষা মৌসুমে সাধারণত এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়, তবে এবার ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।

রমজানের আগে পরীক্ষা এগিয়ে আনার বিষয়টি নিয়ে আলোচনা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, নবম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা রিভিউ করার পর্যাপ্ত সুযোগ না থাকায় পরীক্ষা এগিয়ে আনা সম্ভব হচ্ছে না।

শিক্ষামন্ত্রী আরও জানান, জাতীয় পর্যায়ে কোনো বিশেষ পরিস্থিতি তৈরি না হলে পরীক্ষাটি পেছানোর কোনো কারণ নেই। শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে এবং তারা প্রস্তুতি নিচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা জোটের সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি

রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রী জানিয়েছেন

আপলোড সময় : ০৪:০০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬