ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকাসক্তি ও নৈতিক অবক্ষয় রোধে প্রাথমিক স্তর থেকেই উদ্যোগ নিতে হবে: শিক্ষামন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থায় নৈতিকতার ঘাটতি রয়েছে। তিনি জানান, মাদকাসক্তি ও নৈতিক অবক্ষয় রোধে শিক্ষার প্রাথমিক স্তর থেকেই কার্যকর উদ্যোগ নিতে হবে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আগামী বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে আজকের মেধাবীদের। তাদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে হবে এবং তাদের পাশে দাঁড়ানো ও উৎসাহিত করার কোনো বিকল্প নেই।

স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এটি শিক্ষার্থীদের নেতৃত্ব দেওয়া, মানুষের সঙ্গে সম্পৃক্ত হওয়া এবং দেশের জন্য আত্মত্যাগের মানসিকতা তৈরি করে। খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শিক্ষামন্ত্রী জানান, তরুণদের মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করতে হবে। প্রাথমিক বিদ্যালয় থেকেই খেলাধুলার সুযোগ বাড়ানো হয়েছে এবং ২২ লাখ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী পুরস্কৃত করেছেন।

তিনি শিক্ষাক্রমের পরিবর্তনের বিষয়টি তুলে ধরে বলেন, চতুর্থ শ্রেণি থেকে স্পোর্টস, কালচার, এথিকস ও মরালস এবং ষষ্ঠ শ্রেণি থেকে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ যুক্ত করা হচ্ছে। মেধাবী শিক্ষার্থীদের যথাযথভাবে সম্মানিত ও পুরস্কৃত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এমপির গাড়িতে হামলার প্রধান আসামি তমাল রিমান্ডে

মাদকাসক্তি ও নৈতিক অবক্ষয় রোধে প্রাথমিক স্তর থেকেই উদ্যোগ নিতে হবে: শিক্ষামন্ত্রী

আপলোড সময় : ০২:২৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬