ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, দুই দেশের জনগণের স্বার্থের কথা বিবেচনা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন।
আজ বুধবার স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। ত্রিবেদী জানান, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে।
তিনি উল্লেখ করেন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে সব আলোচনা অব্যাহত থাকবে এবং দুই দেশের মধ্যে একটি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন করা প্রয়োজন।
স্পিকার ও ডেপুটি স্পিকারের ভারত সফরের বিষয়ে তিনি বলেন, তাদের সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ত্রিবেদী বর্তমান স্পিকারকে অভিজ্ঞ রাজনীতিবিদ এবং ভালো ফুটবলার হিসেবে উল্লেখ করেন।
ভারতের হাইকমিশনার বলেন, দুই দেশের সংসদ কীভাবে একে অপরের সঙ্গে কাজ করতে পারে, সেটি নিয়ে আলোচনা হয়েছে এবং দুই দেশের জনগণের সম্পর্ক উন্নত করার উপায় নিয়েও আলোচনা হয়েছে।
অনলাইন ডেক্স 























