ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালের পাশে সোনু সুদ, ত্রাণসামগ্রী নিয়ে পৌঁছেছেন কাঠমুন্ডুতে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:১৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

বলিউড অভিনেতা সোনু সুদ নেপালের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণসামগ্রী নিয়ে কাঠমুন্ডুতে পৌঁছেছেন। তিনি তার চ্যারিটি ফাউন্ডেশনের টিমকে সঙ্গে নিয়ে এই সাহায্য নিয়ে আসেন।

গত ২৬ আগস্ট নেপালে ভয়াবহ বিপর্যয়ের ঘটনা ঘটে। সেদিন সোনু সুদ সামাজিক মাধ্যমে লেখেন, "নেপাল, তুমি একা নও।" তিনি জানান, খাবার, আশ্রয় এবং পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে তারা সেখানে এসেছেন।

সোনু সুদ তার 'সুদ চ্যারিটি ফাউন্ডেশন' এর মাধ্যমে নেপালে কম্বল ও খাবারসামগ্রী পাঠিয়েছেন। তিনি বলেন, "আমরা ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে এসেছি এবং তাদের প্রয়োজন অনুযায়ী সাহায্য করার চেষ্টা করছি।"

ত্রাণের মধ্যে কম্বল ও খাদ্যসামগ্রী রয়েছে। সোনু জানান, তারা স্থানীয় মানুষের আরও কী প্রয়োজন তা জানার চেষ্টা করছেন। তিনি বলেন, "ভারত থেকে নেপালে ত্রাণ পাঠানো সব সময়েই কিছুটা কঠিন, এর জন্য অনেক মানুষের সাহায্য প্রয়োজন।"

গত ২৬ আগস্ট হিমালয়ে হিমবাহ ধসে সৃষ্ট আকস্মিক বন্যায় নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৬৬ জনে দাঁড়িয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এমপির গাড়িতে হামলার প্রধান আসামি তমাল রিমান্ডে

নেপালের পাশে সোনু সুদ, ত্রাণসামগ্রী নিয়ে পৌঁছেছেন কাঠমুন্ডুতে

আপলোড সময় : ০২:১৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬