ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপে তৃতীয় স্থান অর্জন করলেন বাংলাদেশি হাফেজ শেখ সাদ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৯ Time View

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর। যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত ‘হাবিবুল কুরআন ইউকে’ আয়োজিত ‘ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন কম্পিটিশন-২০২৬’-এ তিনি এই কৃতিত্ব অর্জন করেন।

২৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ১১০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। হাফেজ সাদ ‘এ-২’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে বিচারকদের মন জয় করেন। ফলস্বরূপ, তাকে বিশেষ সনদ ও সম্মাননা প্রদান করা হয়।

হাফেজ শেখ সাদ রাজধানী ঢাকার মিরপুর-১ এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল-ইসলামীর কিতাব বিভাগের ছাত্র। এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের জন্য পরিচিত। এর আগে এখান থেকে হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ এবং আনাস মাহফুজ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন।

মারকাযু ফয়জিল কুরআনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজি মাসুম হাফেজ সাদের সাফল্যে আনন্দ প্রকাশ করে বলেন, এটি শুধু সাদ নূরের নয়, বরং পুরো বাংলাদেশের অর্জন। তিনি আশা প্রকাশ করেন যে, এই সাফল্য দেশের নতুন প্রজন্মের কোরআন শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা জোটের সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি

ইউরোপে তৃতীয় স্থান অর্জন করলেন বাংলাদেশি হাফেজ শেখ সাদ

আপলোড সময় : ১২:০০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬