ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইয়ের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহযোগিতা চান সাবেক ছাত্রদল নেতা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২০:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ২০৮ Time View

সাবেক ছাত্রদল নেতা নূরে আলম সিদ্দিকী তার বড় ভাই মো. মাসুদুর রহমানের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। মাসুদুর রহমান বর্তমানে জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে প্রায় এক মাস ধরে চিকিৎসাধীন আছেন।

মাসুদুর রহমান স্বাস্থ্য বিভাগের মাঠপর্যায়ের কর্মী হিসেবে কাজ করছেন এবং নিয়মিত ডায়ালাইসিসের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকদের মতে, কিডনি প্রতিস্থাপনই তার জন্য দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে।

নূরে আলম সিদ্দিকী বলেন, “দলের দুঃসময়ের একজন সামান্য ও ক্ষুদ্রতম ব্যক্তি হিসেবে আমি ছিলাম। আমি আশা করি, দল এখন আমার পরিবারের পাশে দাঁড়াক।” তিনি প্রধানমন্ত্রীর মানবিক সহযোগিতা প্রত্যাশা করেছেন।

রাজনীতিতে দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকার পর সাংবাদিকতা পেশায় আসা নূরে আলম সিদ্দিকী, রাজনৈতিক প্রতিকূলতার সময়েও দলের পাশে ছিলেন। তিনি বলেন, “অসুস্থ ভাইয়ের চিকিৎসার লড়াইয়ে মানসিক শক্তি পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপসহ সংশ্লিষ্ট সবার মানবিক সহযোগিতা কামনা করছি।”

সবশেষে, তিনি দেশবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তার ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মাদকাসক্তি ও নৈতিক অবক্ষয় রোধে প্রাথমিক স্তর থেকেই উদ্যোগ নিতে হবে: শিক্ষামন্ত্রী

ভাইয়ের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহযোগিতা চান সাবেক ছাত্রদল নেতা

আপলোড সময় : ০৩:২০:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬