বাংলাদেশ ও ভারত— দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারেক রহমান, এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপি জনগণের বিপুল জনসমর্থন নিয়ে বহুবার এই দেশ শাসন করেছে, যা ধারাবাহিকভাবে প্রমাণিত হয়েছে। জনগণ বিএনপির প্রতি গভীর টান অনুভব করে বলেই বারবার তাদের নির্বাচিত করেছে।
এদিন ভারতের নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকে নিয়ে একটি সেমিনার আয়োজন করেছিল। তবে দিল্লি পুলিশের বাধার কারণে সেমিনারটি বাতিল হয়।
গত আগস্ট মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নানা খবর ছড়িয়ে পড়ে। যদিও ভারত থেকে আগ্রহ দেখানো সত্ত্বেও তিনি সফর করেননি। তবে এবার ঢাকার পক্ষ থেকে সফরের বিষয়ে তুলনামূলক ইতিবাচক বার্তা এসেছে।
এদিকে, নতুন চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনতে রাজি হয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কেনার পথে রয়েছে।
অনলাইন ডেক্স 
























