ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কের কাউন্সিলম্যান হলেন বাংলাদেশের পারভেজ রহমান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৫ Time View

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোর চিকটোনাগা টাউন কাউন্সিলের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন পারভেজ রহমান। তিনি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের পলাশপুর গ্রামের বাসিন্দা।

গত মঙ্গলবার (২৫ আগস্ট) দলীয় ভোটে ৪-২ ব্যবধানে পারভেজ রহমানের নিয়োগ চূড়ান্ত হয়। সাবেক ডেমোক্র্যাট কাউন্সিল মেম্বার স্টিফেন নোইকির পদত্যাগের পর আসনটি শূন্য হলে সেখানে তাকে স্থলাভিষিক্ত করা হয়।

পারভেজ রহমান আতাউর রহমানের ছেলে এবং তিনি বর্তমানে প্রিন্সিপাল ফিন্যান্স বিজনেস পার্টনার হিসেবে কর্মরত আছেন। তিনি চলতি বছরের শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন কাউন্সিলম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

আগামী নভেম্বর মাসে ওই আসনে স্থায়ী প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পারভেজ রহমানের এই নিয়োগে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি তথা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নভোএয়ারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ, আবেদন শেষ ১০ সেপ্টেম্বর

নিউইয়র্কের কাউন্সিলম্যান হলেন বাংলাদেশের পারভেজ রহমান

আপলোড সময় : ১২:২৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬