ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান আসামি মো. তমাল সরকার গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলার প্রধান আসামি মো. তমাল সরকার (৪২) গ্রেপ্তার হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাতে রায়গঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংসদ সদস্যের গাড়িতে হামলার ঘটনায় ৩৮ ঘণ্টার অভিযানে তমাল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামানসহ পুলিশের একাধিক দল অভিযানে অংশ নেয়।

তবে তমাল সরকারের পরিবার দাবি করেছে, তিনি রায়গঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য। তাদের মতে, থানায় আত্মসমর্পণের জন্য যাওয়ার পথে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

এর আগে, ১৫ আগস্ট শনিবার সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই রাতেই স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান রায়গঞ্জ থানায় মামলা করেন, যেখানে ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান জানিয়েছেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে রোহিঙ্গা গণহত্যা দিবস পালিত

প্রধান আসামি মো. তমাল সরকার গ্রেপ্তার

আপলোড সময় : ০৬:১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬