ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মহানবীর আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৪৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) দেওয়া এক বাণীতে তিনি বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব।

প্রধানমন্ত্রী বলেন, মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ঘটনা। তিনি সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, মানবিকতা ও শান্তির শিক্ষা দিয়েছেন।

তিনি উল্লেখ করেন, মহানবী (সা.) জাতি, বর্ণ, গোত্র, ভাষা ও সামাজিক অবস্থানের বিভেদ অতিক্রম করে মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্ব দিয়েছেন।

প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অপরাধের পথ থেকে দূরে রাখতে মহানবী (সা.)-এর আদর্শকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।

তিনি বলেন, মহানবী (সা.)-এর শিক্ষা মানবিক ও নৈতিক মূল্যবোধের বিকাশের জন্য গভীর তাৎপর্য বহন করে। শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার জন্য সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিহারে চাকরিপ্রার্থীদের মিছিল, পুলিশের জলকামান ব্যবহারে উত্তেজনা

মহানবীর আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আপলোড সময় : ০৬:৪৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬