ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ১৭ কর্মকর্তার বদলি: দুই ডিআইজিসহ নতুন পদায়ন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

সরকার দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও পদে বদলি ও পদায়ন করেছে। এর মধ্যে ডিআইজি মাহবুবুর রশীদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে আজ মঙ্গলবার পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়। উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপনগুলোতে সই করেন রাষ্ট্রপতির আদেশক্রমে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের বিশেষ শাখায় (এসবি) ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করা মাহবুবুর রশীদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া, অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীরকে পুলিশ অধিদপ্তরে এবং অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়াকে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। নতুন প্রজ্ঞাপনে কয়েকটি আগের বদলি আদেশ বাতিলের কথাও উল্লেখ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী শিক্ষাখাতে গুরুত্ব দিচ্ছেন: এমপি মান্নান

পুলিশের ১৭ কর্মকর্তার বদলি: দুই ডিআইজিসহ নতুন পদায়ন

আপলোড সময় : ০৮:১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬